আমি সদাপ্রভুকে প্রেম করি, কারণ তিনি শোনেন আমার রব এবং আমার ক্ষমার বিনতি।
কারণ তিনি আমার কথা শোনেন, আমি যতদিন বাঁচব তাঁকে ডাকব।
মৃত্যুর দড়ি আমাকে চারপাশে ঘিরে ধরল এবং পাতালের ফাঁদ আমার মুখোমুখি, আমি কষ্ট এবং দুঃখ অনুভব করলাম।
তখন আমি সদাপ্রভুর নামে ডাকলাম; “সদাপ্রভু অনুগ্রহ কর, আমার জীবন উদ্ধার কর।”
সদাপ্রভু করুণাময় এবং ন্যায্য, আমাদের ঈশ্বর দয়াশীল।
সদাপ্রভু সরল লোকদেরকে রক্ষা করেন; আমি দীনহীন হলে এবং তিনি আমার পরিত্রান করলেন।
আমার আত্মা ফিরে যাও, তোমার বিশ্রামের জায়গায় ফিরে যাও, কারণ সদাপ্রভু তোমার মঙ্গল করেছেন।
কারণ তুমি মৃত্যু থেকে আমার আত্মাকে মুক্ত করেছো, আমার চোখকে চোখের জল থেকে এবং পা কে হোঁচট থেকে উদ্ধার করেছ।
আমি সদাপ্রভুর সেবা করবো জীবিতদের দেশে।
আমার বিশ্বাস আছে, তাই কথা বলব; আমি নিতান্ত দুঃখার্ত্ত ছিলাম তবুও সদাপ্রভুতে আমার বিশ্বাস অবিচল ছিল।
আমি উদ্বেগে বলিয়াছিলাম, মানুষমাত্র মিথ্যাবাদী।
আমি সদাপ্রভু থেকে যে সকল মঙ্গল পেয়েছি, তাঁর পরিবর্তে তাকে কি ফিরিয়ে দিব?
আমি পরিত্রানের পানপাত্র গ্রহণ করব এবং সদাপ্রভুর নামে ডাকব।
আমি সদাপ্রভুর কাছে আমার মানত সকল পূর্ণ করব; তাঁর সমস্ত প্রজার সাক্ষাৎেই করব।
সদাপ্রভুর দৃষ্টিতে বহুমূল্য তার সাধুগনের মৃত্যু।
বিনয় করি, সদাপ্রভু, আমি তোমার দাস; আমি তোমার দাস, তোমার দাসীর ছেলে; তুমি আমার বন্ধন সকল মুক্ত করেছ।
আমি তোমার উদ্দেশ্যে স্তব বলি উৎসর্গ করব, আর সদাপ্রভুর নামে ডাকব।
সদাপ্রভুর কাছে আমার মানত সকল পূর্ণ করব, তাঁর সমস্ত প্রজার সাক্ষাৎেই করব,
সদাপ্রভুর গৃহের প্রাঙ্গণে, হে যিরুশালেম তোমারই মধ্যে পূর্ণ করব। তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।
Share what's on your heart and our team will pray with you.
Want to be part of this community? Leave your details and we'll be in touch.
Every gift helps keep this ministry running and reaching more people.