ওহ, সদাপ্রভুর জন্যে একটি নতুন গান গাও, কারণ তিনি অদ্ভুত কাজ করেছেন; তার ডান হাত ও তার পবিত্র বাহু, আমাদেরকে বিজয় দিয়েছেন।
সদাপ্রভু তাঁর পরিত্রান জানিয়েছেন, তিনি খোলাখুলি ভাবে সমস্ত জাতির কাছে তাঁর ন্যায়বিচার দেখিয়েছেন।
তিনি ইস্রায়েল কুলের জন্যে তাঁর চুক্তির আনুগত্য ও বিশ্বস্ততা মনে করিয়েছেন; পৃথিবীর সমস্ত প্রান্ত আমাদের ঈশ্বরের বিজয় দেখবে।
সমস্ত পৃথিবী; সদাপ্রভুর উদ্দেশ্যে আনন্দের জন্য চিত্কার কর। জয়গান কর, আনন্দগান কর। প্রশংসা গাও।
বীণার সঙ্গে সদাপ্রভুর উদ্দেশ্যে প্রশংসা গান কর, বীণা ও সুমধুর গানের সঙ্গে।
তূরী ও শিঙার আওয়াজের সঙ্গে রাজা সদাপ্রভুর সামনে আনন্দময় শব্দ কর।
সমুদ্র ও তার মধ্যেকার সবই গর্জন করুক, পৃথিবী ও যারা তার মধ্যে বাস করে তারাও করুক;
নদীরা তাদের হাতে হাততালি দিক এবং পর্বতরা আনন্দের জন্য চিত্কার করুক;
সদাপ্রভু পৃথিবীর বিচার করতে আসছেন; তিনি ধার্ম্মিকতায় পৃথিবীকে ও জাতিদের সুবিচারে বিচার করবেন।
Share what's on your heart and our team will pray with you.
Want to be part of this community? Leave your details and we'll be in touch.
Every gift helps keep this ministry running and reaching more people.